ঢাকা
ঢাকা, রবিবার, ০৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ০৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home আঞ্চলিক পঞ্চগড় জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি শহীদুল, সম্পাদক ইয়াকুব

পঞ্চগড় জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি শহীদুল, সম্পাদক ইয়াকুব

পঞ্চগড় জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ২০২৬

সঞ্জু বনিক সৌরভ (পঞ্চগড়):

পঞ্চগড় জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে শহীদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে ইয়াকুব আলী নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আইবুল ইসলাম আঙুর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে শহীদুল ইসলাম ৯০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেক হোসেন পান ৭৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ইয়াকুব আলী ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মামুনুর রশীদ মামুন পান ৭২ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে আজিজার রহমান আজিজ ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে রুবেল ইসলাম পান ৭৫ ভোট। কোষাধ্যক্ষ পদে সুজন ইসলাম প্রধান ১৪৫ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম পান ৬০ ভোট।

আরও পড়ুন: ভিনিসিয়ুসের গোল আর ব্রাজিলের বিশ্বকাপ ইতিহাস, মিলবে কি ভাগ্য?

এদিকে সহ-সভাপতি পদে মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে শাহিনুর রহমান, প্রচার সম্পাদক পদে শহীদুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য পদে আমিনুর ইসলাম, আসাদুজ্জামান বাবু, আশরাফুল আলম ও সুমন আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মোট আটটি পদের মধ্যে চারটি পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাকি চারটি পদে একক প্রার্থী থাকায় তাদের বিজয়ী ঘোষণা করা হয়। এর আগে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২১৬ জন ভোটারের মধ্যে ২১০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আইবুল ইসলাম আঙুরের সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আহসান হাবীব সরকার ও অ্যাডভোকেট আনিছুল হক আনিছ। নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আহসান হাবীব সরকার জানান, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। নবনির্বাচিত নেতারা সদস্যদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর