ঢাকা
ঢাকা, রবিবার, ০৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ০৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home আঞ্চলিক মোংলা নদীতে বিরতিহীন ফেরি চলাচল শুরু, কমবে পারাপারের দুর্ভোগ

মোংলা নদীতে বিরতিহীন ফেরি চলাচল শুরু, কমবে পারাপারের দুর্ভোগ

মোংলা নদীতে বিরতিহীন ফেরি চলাচলের উদ্বোধন

ডেক্স রিপোর্ট:

বাগেরহাটের মোংলা নদীতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিরতিহীন ফেরি চলাচল। শনিবার (২৭ জুন) সকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি এ সেবার উদ্বোধন করেন। মোংলা নদীর ওপর স্থায়ী সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত বন্দর, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড), শিল্পাঞ্চল এবং আশপাশের এলাকার মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন পারাপার নিশ্চিত করতেই দুটি ফেরি চালু করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, নতুন এ সেবা চালুর ফলে বিশেষ করে মোংলা ইপিজেড ও বন্দরকেন্দ্রিক হাজারো শ্রমিক-কর্মচারীর দৈনন্দিন যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ট্রলারযোগে নদী পারাপারের কারণে যে ভোগান্তি ছিল, ফেরি চালুর মাধ্যমে তা অনেকাংশে লাঘব হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে শিল্পাঞ্চল ও বন্দরের কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টদের অভিমত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, “মোংলা নদীতে বিরতিহীন ফেরি চলাচল শুরু হওয়ায় স্থানীয় মানুষের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ হলো। স্থায়ী ঝুলন্ত সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত এই ফেরি সেবা শিল্পাঞ্চল, বন্দর ও সাধারণ মানুষের নিরাপদ পারাপার নিশ্চিত করবে। এর মাধ্যমে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডও আরও গতিশীল হবে।”

অনুষ্ঠানে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক শারমিন আক্তার সুমি, পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। বক্তারা এ উদ্যোগকে জনস্বার্থসংশ্লিষ্ট ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। পাশাপাশি মোংলা নদীর ওপর বহুল প্রতীক্ষিত ঝুলন্ত সেতুর নির্মাণকাজ দ্রুত শুরু করার দাবি জানান।

আরও পড়ুন: ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, কেন্দ্রে নিয়ে আসুন ৬-৫৯ মাসের সকল শিশুকে।

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর