ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home আঞ্চলিক নীলফামারীতে আলিয়া মাদ্রাসার মাঠ রক্ষার দাবিতে দ্বিতীয় সভা

নীলফামারীতে আলিয়া মাদ্রাসার মাঠ রক্ষার দাবিতে দ্বিতীয় সভা

নীলফামারীতে আলিয়া মাদরাসার মাঠ রক্ষার দাবিতে সভায় বক্তারা

বিশেষ প্রতিনিধিঃ

নীলফামারীর আলিয়া মাদ্রাসা মাঠ রক্ষার দাবিতে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নীলফামারীর মড়াল সংঘ মিলনায়তনে এলাকাবাসীর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় নীলফামারী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অন্যান্যদের মধে বক্তব্য রাখেন নীলফামারী পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আব্দুল মান্নান, মো. বাদশা আলমগীর, মো. ইয়াছিন আলী, নীলফামারী জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. ফরহানুল হক, জেলা শ্রমিক ঐক্য পরিষদের সহ-সভাপতি মো. মাহবুবুল আলম টুলু, সমাজসেবক মো. মোসলেম উদ্দীন, নীলফামারী প্রেসক্লাবের সাবেক সভাপতি তাহমিন হক ববী, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, সাংবাদিক মীর মাহমুদুল হাসান ও সমাজসেবক মো. মিজানুর রহমান লিটু।

সামাজিক দায়বদ্ধতা উপেক্ষা করেই বন্ধ খেলাধুলা

সভায় বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতায় এলাকার শিক্ষার প্রসারের লক্ষ্যে ১৯৬৬ সালে প্রতিষ্ঠানটি এলাকাবাসীর উদ্দ্যোগে গড়ে তোলা হয়। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানের অধ্যায়নরত ছেলে-মেয়েরা এবং এলাকার শিশুরা মাদ্রাসা মাঠে খেলাধুলা করে আসছিল। একই সঙ্গে এলাকার মানুষের মৃত্যু হলে সেখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হতো। কিন্তু সম্প্রতি মাদ্রাসা কর্তৃপক্ষ এলাকার মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা উপেক্ষা করে শিশুদের খেলাধুলা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। তাঁদের দাবি, সম্প্রতি এই মাঠ সংকুচিত করে দোকানঘর নির্মাণের কাজও শুরু করা হয়েছে।

মাঠ উন্মুক্ত রাখার দাবি, কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষোভ

বক্তারা তাদের বক্তৃতায় এর প্রতিবাদ জানিয়ে মাঠ উন্মুক্ত রাখার দাবি জানান। এ ছাড়া সদ্য গঠিত মাদ্রাসার কমিটিতে এলাকার কোনো সদস্য না রাখায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। সভায় জনস্বার্থে মাঠ রক্ষায় জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ বাংলাদেশে আঘাত হানতে পারে ‘গডজিলা’ এলনিনো। মৃত্যু ঝুঁকিতে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম

যশোরে নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, ছেলের বিরুদ্ধে আদালতে মায়ের মামলা

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর