ডেক্স রিপোর্টঃ
শহীদ ওসমান হাদির নিজ হাতে প্রতিষ্টিত ইনকিলাব কালচারাল সেন্টারের সাবেক নির্বাহী পরিচালক এবং বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের পদত্যাগ করেছেন। আজ ০৮ জুলাই বুধবার সন্ধ্যায় জাবের তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্টেটাসের মাধ্যমে এ ঘোষনা দেন।
পদত্যাগের কারন হিসাবে তিনি ওয়ারিশ সংক্রান্ত ইস্যু উল্লেখ করে বলেন “শহীদ ওসমান হাদী শাহাদাতের পূর্বে ইনকিলাব কালচারাল সেন্টারের ট্রাস্ট গঠনের উদ্যোগ নিলেও শেষ করে যেতে পারেননি। যেহেতু এটি প্রতিষ্ঠাকলিন সময় হতে জনতার আমানত হিসাবে পরিচিত ও পরিকল্পনাও এমনই ছিল, তাই আমরা বিগত ছয় মাস শাহাদাত পরবর্তী উত্থাপিত ওয়ারিশ সংক্রান্ত ইস্যু সমাধানের চেষ্টা করেছি। সমসাময়িক সময়ে আমরা নানাবিধ প্রডাক্টিভ কাজের পরিকল্পনাও হাতে নিই, যা বর্তমানে চলমান রয়েছে। তবে ইতিমধ্যে আপনারা দেখেছেন বিষয়টি আরও জটিল হয়ে পড়েছে। আল্লাহ তায়ালা শহীদ ওসমান হাদিকে যে সম্মান দিয়েছেন, সেই সম্মানের স্বার্থে, তার ওয়ারিশদের দাবির প্রেক্ষিতে ও সমস্ত দলিল দস্তাবেজ স্বাপেক্ষে ইনকিলাব কালচারাল সেন্টার দাবি কারিদের নিকট হস্তান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে”।
আব্দুল্লাহ আল জাবেরের ফেসবুক স্টেটাসটি দেখতে এখানে ক্লিক করুন।
স্টেটাসে তার কাছে থাকা ইনকিলাব কালচারাল সেন্টারের সকল হিসাব কিতাব দ্রুততম সময়ের মধ্যে পাবলিক করার ঘোষনা দেন তিনি। তবে ইনসাফের লড়াই ও সাংস্কৃতিক বিপ্লবের স্বপ্ন ওসমান হাদি জাগিয়ে দিয়ে গেছেন এবং তা বয়ে নেওয়ার ভার তার কাছে সমর্পন করেছেন উল্লেখ করে তিনি দেশবাসির কাছে তা চালিয়ে নেওয়ার জন্য দোয়া প্রার্থনা করেন।
আরও পড়ুনঃ নড়াগাতী ডাকাতি মামলায় ৬ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত স্বর্ণ
