ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক মিরসরাইয়ে বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচনে শতভাগ ভোটারের ভোট প্রদান

মিরসরাইয়ে বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচনে শতভাগ ভোটারের ভোট প্রদান

বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন

মিরসরাই প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাট পৌরসভা জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় একটি রেস্টুরেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শতভাগ ভোট গ্রহণ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

নির্বাচনের সমিতির সভাপতি পদে আপন জুয়েলার্সের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মদিনা জুয়েলার্সের পরিচালক আরিফ মাইনুল ইসলাম রাকিব হরিণ প্রতীকে ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী রুপসী জুয়েলার্সের স্বত্বাধিকারী নুর উদ্দিন রেদোয়ান আনারস প্রতীকে পেয়েছেন ২৬ ভোট। কোষাধ্যক্ষ পদে বাসুদেব বণিক দোয়াত-কলম প্রতীকে ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রহমান জুয়েলার্সের নজরুল ইসলাম লিটন বই প্রতীকে পেয়েছেন ১৭ ভোট।

নির্বাচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোলকেরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মেজবাউল হক মানিক। অনুষ্ঠানে বক্তব্য দেন বারইয়ারহাট পৌরবাজার উন্নয়ন কমিটির সভাপতি মোহাম্মদ আলমগীর। নির্বাচনে ব্যবসায়ী সমিতির সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ ভারতে ভোটার তালিকা সংশোধনে বাদ পড়া ভোটারদের জন্যও সুযোগ রাখা হয়েছে- ভারতীয় নির্বাচন কমিশন

বিএনপি টাকা ইনকামের মাধ্যম মনে করলে স্বেচ্ছায় দল ছেড়ে দেওয়ার আহবান এমপির

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর