ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে গ্রেপ্তার ১৬

ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে গ্রেপ্তার ১৬

ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে গ্রেপ্তার আসামিদের পুলিশি হেফাজত

নারায়নগঞ্জ জেলা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা ও সরকারবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় ফতুল্লা মডেল থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করছে।

এই অভিযানের ধারাবাহিকতায় ২৪ সেপ্টেম্বর ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামের সামনে পাকা রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে একত্রিত হওয়ার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

পালানোর চেষ্টাকালে আটক

পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই জহিরুল, এসআই মফিজ, এএসআই জহির, এএসআই জুয়েলসহ সঙ্গীয় ফোর্স ও স্থানীয় জনগণের সহায়তায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও কয়েকজন পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে ফতুল্লা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা টিম অভিযান পরিচালনা করছে।

সন্ত্রাসবিরোধী আইনে মামলা, আদালতে সোপর্দ

গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা, প্রচার-প্রচারণা, একত্রিত হয়ে সরকারবিরোধী কর্মকাণ্ড ও অপরাধ সংঘটনের প্রচেষ্টার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধিত ২০১৩)-এর প্রযোজ্য ধারায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে।

আরও পড়ুনঃ মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

নীলফামারীতে আলিয়া মাদ্রাসার মাঠ রক্ষার দাবিতে দ্বিতীয় সভা

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন।

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর