ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home সারাবিশ্ব ২০১৯-২০২৬: ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অপরাধীকে ফেরানোর দাবি দিল্লি পুলিশের

২০১৯-২০২৬: ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অপরাধীকে ফেরানোর দাবি দিল্লি পুলিশের

পলাতক অপরাধীদের ভারতে ফিরিয়ে আনার প্রতীকী ছবি

ডেক্স রিপোর্ট:

ভারতের দিল্লি পুলিশ দাবি করেছে, ২০১৯ থেকে ২০২৬ সালের মধ্যে বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন পলাতক অপরাধীকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। এ সাফল্যের পেছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তত্ত্বাবধানে গড়ে ওঠা সমন্বিত কৌশলকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে দেশটির কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৪ আগস্ট) দিল্লি পুলিশের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এ তথ্য প্রকাশ করা হয়। পোস্টে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) প্রকাশিত একটি সরকারি সংবাদ বিজ্ঞপ্তির লিংকও সংযুক্ত করা হয়।

প্রত্যর্পণকে ‘জাতীয় অগ্রাধিকার’ হিসেবে দেখার দাবি

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতীতে পলাতক অপরাধীদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রয়োজনীয় রাজনৈতিক অগ্রাধিকার ও সমন্বয়ের ঘাটতি ছিল। তবে বর্তমান সরকার প্রত্যর্পণ কার্যক্রমকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে আইন, কূটনীতি ও গোয়েন্দা সমন্বয়ের মাধ্যমে একটি সমন্বিত কাঠামো গড়ে তুলেছে।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, এ উদ্যোগের ফলে বিভিন্ন দেশে অবস্থানরত সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, আর্থিক জালিয়াতি, মাদক, মানবপাচার, ধর্ষণ, পকসো এবং অন্যান্য গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার গতি বেড়েছে।

ইন্টারপোল নোটিশ ও প্রযুক্তিনির্ভর নজরদারির কথা তুলে ধরা হয়েছে

সরকারি তথ্য অনুযায়ী, গত তিন বছরে ইন্টারপোলের মাধ্যমে ৪০১টি রেড কর্নার নোটিশ জারি করা হয়েছে। এছাড়া ‘অপারেশন ত্রিশূল’ নামে একটি উদ্যোগের মাধ্যমে স্যাটেলাইট প্রযুক্তি, ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণ এবং আন্তর্জাতিক তথ্য বিনিময়ের সাহায্যে বিদেশে আত্মগোপনে থাকা পলাতকদের অবস্থান শনাক্ত করার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ভারতপোল’ (Bharatpol) প্ল্যাটফর্মের মাধ্যমে ইন্টারপোলের সঙ্গে এক হাজার ৪০০-এর বেশি কেন্দ্রীয় ও রাজ্য সংস্থাকে যুক্ত করা হয়েছে। এর ফলে বিভিন্ন সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদানের সময় উল্লেখযোগ্যভাবে কমেছে।

অর্থনৈতিক অপরাধে জব্দ সম্পদের তথ্যও প্রকাশ

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) কঠোর প্রয়োগের মাধ্যমে ২০১৯ থেকে ২০২৬ সালের মধ্যে পলাতক অপরাধীদের সঙ্গে সংশ্লিষ্ট ১৭ হাজার ৮৭৪ কোটি রুপির সম্পদ জব্দ করা হয়েছে। একই সময়ে ১৮ হাজার ৭৬২ কোটি রুপি পুনরুদ্ধারের দাবিও করেছে কর্তৃপক্ষ।

বছরভিত্তিক ফিরিয়ে আনার পরিসংখ্যান

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৬ সালের (জুলাই পর্যন্ত) মধ্যে মোট ২৭৪ জন পলাতক অপরাধীকে বিভিন্ন দেশ থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। এর মধ্যে হত্যা, ডাকাতি ও সহিংস অপরাধে অভিযুক্তদের সংখ্যা সবচেয়ে বেশি। এছাড়া যৌন অপরাধ, সংঘবদ্ধ অপরাধ, সন্ত্রাসবাদ, মাদক, মানবপাচার এবং আর্থিক জালিয়াতির মামলায় অভিযুক্ত ব্যক্তিদেরও প্রত্যর্পণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: ৫ কিলোমিটার সড়কে ২,৩০০ তালগাছ রোপণের উদ্যোগ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ঐক্যের আহ্বান

সত্য সংবাদের খবর পড়তে ফেসবুকে ফলো করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর