ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home জাতীয় শব্দদূষণ নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা, রাত ১০টার পর আবাসিক এলাকায় হর্ন ও উচ্চ শব্দে কড়াকড়ি

শব্দদূষণ নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা, রাত ১০টার পর আবাসিক এলাকায় হর্ন ও উচ্চ শব্দে কড়াকড়ি

শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের নির্দেশনার প্রতীকী ছবি

ডেক্স রিপোর্ট:

পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রনে নতুন করে বিভিন্ন নির্দেশনা জারি করেছে পরিবেশ অধিদপ্তর। এক গণবিজ্ঞপ্তিতে আবাসিক এলাকায় রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং নির্দিষ্ট সময়ের বাইরে নির্মানকাজ পরিচালনায় বিধিনিষেধের কথা জানানো হয়েছে। বুধবার (৪ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. নূরুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা প্রকাশ করা হয়।

শব্দের সর্বোচ্চ মাত্রা নির্ধার

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ অনুযায়ী এলাকা ভেদে শব্দের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে নীরব এলাকায় সর্বোচ্চ ৪০ ডেসিবেল এবং শিল্প এলাকায় সর্বোচ্চ ৭৫ ডেসিবেল পর্যন্ত শব্দের অনুমতি রয়েছে। এ সীমার বেশি শব্দ সৃষ্টি করে এমন যন্ত্রপাতি বা কর্মকাণ্ড পরিচালনা না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

হর্ন ও উচ্চ শব্দে কড়াকড়ি

বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া পারিবারিক অনুষ্ঠান, সামাজিক আয়োজন বা জনসমাবেশে উচ্চ শব্দ উৎপাদনকারী যন্ত্র ব্যবহার করা যাবে না। অনুমতি দেওয়া হলেও শব্দের মাত্রা ৯০ ডেসিবেলের বেশি হতে পারবে না এবং রাত ১১টার পর এসব যন্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়া বিধিমালায় নির্ধারিত সীমার চেয়ে বেশি শব্দ উৎপাদনকারী হর্ন তৈরি, আমদানি, বিক্রি, প্রদর্শন, বাজারজাতকরণ, পরিবহন কিংবা ব্যবহার করা যাবে না।

আবাসিক এলাকায় রাতের বিধিনিষেধ

পরিবেশ অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, আবাসিক এলাকায় রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও নীরব এলাকায় কোনো ধরনের শব্দদূষণ সৃষ্টি করা যাবে না। বনাঞ্চল ও বন্যপ্রাণীর আবাসস্থলেও উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্র ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে।

নির্মাণকাজেও সময়সীমা নির্ধারণ

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, আবাসিক এলাকার শেষ সীমানা থেকে ৫০০ মিটারের মধ্যে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত নির্মাণকাজে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি পরিচালনা করা যাবে না।

ঘটনাস্থলেই শাস্তির ক্ষমতা

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শব্দদূষণের অভিযোগ পাওয়া গেলে ট্রাফিক সার্জেন্ট বা দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তাকে ঘটনাস্থলেই আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর জনস্বাস্থ্য, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে শব্দদূষণ নিয়ন্ত্রনে বিধিমালা মেনে চলার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন: তথ্যচিত্র বিতর্কে দুঃখ প্রকাশ, সংশোধনের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের

মিরসরাইয়ে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ-স্বর্ণ লুটের অভিযোগ

সত্য সংবাদের সকল খবর পড়তে ফেসবুকে ফলো করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর