ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home আঞ্চলিক নরসিংদীতে যুব সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

নরসিংদীতে যুব সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

নরসিংদীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিচ্ছেন স্থানীয়রা

নরসিংদী জেলা প্রতিনিধিঃ

নরসিংদীর শীলমান্দি ইউনিয়নের কিসমত বানিয়াদী এলাকায় যুব সমাজের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) শীলমান্দিবাসি জনসাধারনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়ার লক্ষে এ মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। শীলমান্দি ইউনিয়ন জামায়াতে আমির ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা জহির আহমদের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপি এই ফ্রি মেডিকেল ক্যাম্পেটি পরিচালিত হয়।

চিকিৎসকদের পরামর্শ পাচ্ছেন সব বয়সীরা

মেডিকেল ক্যাম্পে এলাকার বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন। পাশাপাশি রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়েছে বলে এলাকাবাসী ও আয়োজক সূত্রে জানা গেছে।

নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই ক্যাম্প

আয়োজকরা জানান, এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবায় সহযোগিতা করা এবং অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও স্থানীয় মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা। ফ্রি মেডিকেল ক্যাম্পকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। অনেকেই এমন উদ্যোগকে সাধারণ মানুষের জন্য উপকারী বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুনঃ বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদ (BOMPEC) এর কেন্দ্রীয় আহবায়ক কমিটিতে দায়িত্ব পেলেন “সত্য সংবাদ” এর প্রকাশক।

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, বাংলাদেশে কি আঘাত হানবে?

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর