ঢাকা
ঢাকা, রবিবার, ০৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ০৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home আঞ্চলিক কালিগঞ্জে আইনশৃঙ্খলা সভা, সন্ত্রাস-মাদক দমনে কঠোর অবস্থানের ঘোষণা

কালিগঞ্জে আইনশৃঙ্খলা সভা, সন্ত্রাস-মাদক দমনে কঠোর অবস্থানের ঘোষণা

কালিগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা

শাহিনুর ইসলাম (সাতক্ষিরা):

কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবাগত কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদসহ বিভিন্ন সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মুক্তিযোদ্ধা, গণমাধ্যম ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন: বিজয়নগরে ১০ কেজি গাঁজা ও ১৫০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সভায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়াসিম উদ্দিন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিনিধি এবং বিজিবির সদস্যরা বক্তব্য রাখেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কালিগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও চোরাচালান প্রতিরোধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে উপজেলার শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর