ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক কালিয়াকৈরে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

কালিয়াকৈরে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

কালিয়াকৈরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মোঃ খাইরুল ইসলাম (কালিয়াকৈর, গাজিপুর):

কালিয়াকৈরে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর বাজারে স্থানীয় সচেতন তরুণ ও ছাত্র-জনতার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

‘মাদক একটি অভিশাপ, মাদককে না বলি, সুন্দর বাংলাদেশ গড়ি’ এবং ‘বর্তমান ও আগামী প্রজন্মকে মাদকমুক্ত রাখতে সহায়তা করুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে প্রথমে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি রঘুনাথপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের ওপর নির্ভর না করে স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, তরুণ সমাজ এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা যুবসমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নিয়ে মাদকবিরোধী আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। আয়োজকরা জানান, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

আরও পড়ুন: নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র আশুরা পালিত

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর