ঢাকা
ঢাকা, রবিবার, ০৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ০৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home আঞ্চলিক নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র আশুরা পালিত

নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র আশুরা পালিত

নাসিরনগরে পবিত্র আশুরা পালন

মোঃ সাইফুল ইসলাম (নাসিরনগর, ব্রাক্ষ্মনবাড়ীয়া):

নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্য, শোকের আবহ এবং কারবালার চেতনায় পবিত্র আশুরা পালিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) হিজরি মহররম মাসের ১০ তারিখ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজাজেলার বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল, জারিগান, শোকসভা, নফল ইবাদত এবং দোয়া-মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন এবং কারবালার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

ইসলামি ঐতিহ্যে আশুরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। বিশেষ করে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তার সঙ্গীদের শাহাদত মুসলিম উম্মাহর কাছে ত্যাগ, সত্য, ন্যায় এবং আত্মত্যাগের চিরন্তন প্রতীক হিসেবে বিবেচিত। এ উপলক্ষে অনেকেই নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, জিকির-আসকার এবং নফল রোজা পালনের মাধ্যমে দিনটি অতিবাহিত করেন।

ইসলামি ইতিহাস অনুযায়ী, ১০ মহররম বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার স্মারক হিসেবেও পরিচিত। এ দিনে হজরত আদম (আ.)-এর তাওবা কবুল, হজরত নূহ (আ.)-এর নৌকা জুদি পাহাড়ে ভিড়ানো এবং হজরত মূসা (আ.)-এর নেতৃত্বে বনি ইসরাইলের ফেরাউনের কবল থেকে মুক্তির মতো ঐতিহাসিক ঘটনাও সংঘটিত হয়েছিল বলে ধর্মীয় সূত্রে উল্লেখ রয়েছে।

পবিত্র আশুরা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান এক শোকবার্তায় কারবালার সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, আশুরার শিক্ষা মানুষকে অন্যায়, অবিচার ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে এবং সত্য, ন্যায় ও মানবতার পথে চলার অনুপ্রেরণা দেয়। একই সঙ্গে তিনি সমাজে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব এবং মুসলিম উম্মাহর ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান।

আরও পড়ুন: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা মহিউদ্দিন নিহত

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর