ঢাকা
ঢাকা, রবিবার, ০৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ০৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home আঞ্চলিক তালায় মৎস্যচাষীদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ

তালায় মৎস্যচাষীদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ

তালায় মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

শাহিনুর ইসলাম (সাতক্ষিরা):

তালায় মৎস্যচাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন মৎস্য চাষ উপকরণ বিতরণ করেছে মৎস্য অধিদপ্তর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তরের অধীন ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)’-এর আওতায় বুধবার (২৪ জুন) সকাল ১০টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ জান্নাতুল আফরোজ স্বর্ণা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার নায়েবে আমির ডা. মাহমুদুল হক, ডা. আপ্তাব উদ্দিন, তালা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, অর্থ সম্পাদক মোতাহিরুল হক শাহীন, নির্বাহী সদস্য কে এম শাহিনুর রহমানসহ মৎস্য বিভাগের কর্মকর্তা ও উপকারভোগী মৎস্যচাষীরা।

আরও পড়ুন: ঘাটাইলে শিক্ষিকাকে মারধরের অভিযোগ, বিদ্যালয় ছাড়ার সিদ্ধান্ত

অনুষ্ঠানে ইউনিয়ন পর্যায়ের নির্বাচিত সুফলভোগী চাষীদের মাঝে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এসব উপকরণের মধ্যে ছিল মাছের পোনা, মাছের খাদ্য, ফলজ ও সবজির চারা এবং মৎস্যচাষে ব্যবহৃত অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, প্রান্তিক ও ইউনিয়ন পর্যায়ের চাষীদের আধুনিক মৎস্যচাষ প্রযুক্তিতে দক্ষ করে তোলা, মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং পারিবারিক পুষ্টি ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। উপকরণ পেয়ে স্থানীয় মৎস্যচাষীরা সন্তোষ প্রকাশ করেন এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, আমিষের চাহিদা পূরণ ও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর