ঢাকা
ঢাকা, রবিবার, ০৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ০৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home আঞ্চলিক নাসিরনগরের ৬০ শিক্ষার্থীর প্রথমবার সংসদের বাজেট অধিবেশন দেখার সুযোগ

নাসিরনগরের ৬০ শিক্ষার্থীর প্রথমবার সংসদের বাজেট অধিবেশন দেখার সুযোগ

নাসিরনগরের শিক্ষার্থীদের সংসদের বাজেট অধিবেশন পরিদর্শন

মোঃ সাইফুল ইসলঅম (ব্রাক্ষ্মনবাড়ীয়া):

নাসিরনগরের ৬০ শিক্ষার্থী প্রথমবারের মতো জাতীয় সংসদের বাজেট অধিবেশন সরাসরি দেখার সুযোগ পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নানের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলার তিনটি কলেজসহ মোট ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শন এবং বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেন। এ উপলক্ষে দুপুর ২টায় শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনে পৌঁছান।

সংসদ ভবন পরিদর্শনে অংশ নেয় নাসিরনগর সরকারি কলেজ, চাতলপাড় ডিগ্রি কলেজ, গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল অ্যান্ড কলেজ, নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়, কুণ্ডা উচ্চ বিদ্যালয় এবং ফান্দাউক পণ্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের মোট ৬০ জন শিক্ষার্থী। প্রতিটি প্রতিষ্ঠান থেকে ১০ জন করে শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা সংসদ ভবনের স্থাপত্যশৈলী ঘুরে দেখেন। পরে সংসদ সদস্য এম এ হান্নান শিক্ষার্থীদের সঙ্গে সংসদ ভবনের এলডি হলে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।

আরও পড়ুন: পঞ্চগড় জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি শহীদুল, সম্পাদক ইয়াকুব

বেলা ৩টায় বাজেট অধিবেশন শুরু হলে শিক্ষার্থীরা দর্শনার্থী গ্যালারিতে বসে সংসদের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন। এ সময় তাদের সঙ্গে সংশ্লিষ্ট কলেজের প্রভাষক এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা সংসদীয় কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উদ্যোগে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় নাসিরনগরের শিক্ষার্থীরা প্রথমবারের মতো এ সুযোগ পেলেন। স্থানীয় অভিভাবক ও সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের জন্য এমন শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর