ঢাকা
ঢাকা, রবিবার, ০৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ০৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান প্রতিমন্ত্রীর

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান প্রতিমন্ত্রীর

পঞ্চগড়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের আলোচনা সভা

সঞ্জু বনিক সৌরভ (পঞ্চগড়):

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার (২৬ জুন) আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে পঞ্চগড়ে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রতিমন্ত্রী বলেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করছে। তবে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান বা গ্রেপ্তারের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়। এ লক্ষ্যে সরকার আরও কার্যকর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে এবং এ-সংক্রান্ত প্রয়োজনীয় প্রক্রিয়া জাতীয় সংসদে চলমান রয়েছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পঞ্চগড়ের সহকারী পরিচালক রাহুল সেন মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। এতে বক্তব্য দেন পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট ফরিদ রহমান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাহুল সেন।

বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; এর জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সামাজিক সংগঠনের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন। তারা দীর্ঘমেয়াদি সচেতনতামূলক কার্যক্রম ও সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিস্তার রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুন: ফান্দাউক দরবার শরীফে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিলের সমাপ্তি

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর