ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home আঞ্চলিক মোংলার ঠাকুরানী খাল পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি প্রতিমন্ত্রী। দুটি ফেরি চালু হবে আজ।

মোংলার ঠাকুরানী খাল পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি প্রতিমন্ত্রী। দুটি ফেরি চালু হবে আজ।

মোংলার ঠাকুরানী খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

ডেক্স রিপোর্ট:

বাগেরহাটের মোংলায় প্রধান পারাপার ঘাট ও ঠাকুরানী খাল পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি। শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় পরিদর্শন কার্যক্রম শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। পরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি জানান, মোংলা নদীতে আজ অথবা আগামীকালের মধ্যে নিয়মিত দুটি ফেরি চলবে। যা স্থানীয় জনগনের পারাপারে নতুন মাত্রা যোগ করবে। এছাড়াও তিনি এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা যায়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিমন্ত্রীর সফর উপলক্ষে ঘটনাস্থলে উপস্থিত হন। পরিদর্শনের সময় তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

স্থানীয়দের প্রত্যাশা, এই পরিদর্শনের মাধ্যমে ঠাকুরানী খাল খনন ও প্রধান পারাপার ঘাটের বিদ্যমান সমস্যা সমাধান এবং প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন: বিশ্বকাপ উন্মাদনায় রঙিন মোংলা, উড়ছে নানা দেশের পতাকা

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর