ঢাকা
ঢাকা, রবিবার, ০৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ০৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home আঞ্চলিক বিশ্বকাপ উন্মাদনায় রঙিন মোংলা, উড়ছে নানা দেশের পতাকা

বিশ্বকাপ উন্মাদনায় রঙিন মোংলা, উড়ছে নানা দেশের পতাকা

মোংলায় বিশ্বকাপ উন্মাদনায় উড়ছে বিভিন্ন দেশের পতাকা

ডেক্স রিপোর্ট:

ফিফা বিশ্বকাপকে ঘিরে দেশের অন্যান্য এলাকার মতো মোংলাতেও ফুটবলপ্রেমীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফুটবল আসর উপলক্ষে বন্দরনগরী মোংলার শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত বিভিন্ন দেশের পতাকা, রঙিন সাজসজ্জা ও আলপনায় সেজে উঠেছে। নিজ নিজ পছন্দের দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশে সমর্থকেরা বিভিন্ন স্থানে পতাকা টাঙিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছেন।

মোংলার বিভিন্ন এলাকায় ব্রাজিল, আর্জেন্টিনাসহ অংশগ্রহণকারী একাধিক দেশের পতাকা একসঙ্গে উড়তে দেখা গেছে। বিশেষ করে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর এলাকা হওয়ায় এখানে ফুটবল উন্মাদনার মাত্রা চোখে পড়ার মতো। বিভিন্ন বয়সের মানুষ নিজ নিজ দলকে সমর্থন জানাতে নানা আয়োজনের মাধ্যমে অংশ নিচ্ছেন উৎসবে।

আরও পড়ুন: গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

চিলা গ্রামের সঙ্গে মোংলা শহরের সংযোগ স্থাপনকারী সেতুটি বিশ্বকাপ উপলক্ষে বিশেষভাবে সেজে উঠেছে। সেতুর দুই পাশে বিভিন্ন দেশের অসংখ্য পতাকা শোভা পাচ্ছে, যা স্থানীয়দের পাশাপাশি পথচারীদেরও দৃষ্টি আকর্ষণ করছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এখানে প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকেরাও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসঙ্গে নিজেদের পছন্দের দলের পতাকা উড়িয়েছেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এই আনন্দঘন আয়োজনকে স্বাগত জানিয়েছেন। ফুটবলপ্রেমী এলাকাবাসীর ভাষ্য, বিশ্বকাপ শুধু একটি খেলা নয়, এটি মানুষের আবেগ ও বিনোদনের অন্যতম উৎস। তাদের মতে, দলভেদে সমর্থন থাকলেও খেলা উপভোগ, আনন্দ ভাগাভাগি এবং সৌহার্দ্য বজায় রাখাই বিশ্বকাপ উদযাপনের মূল সৌন্দর্য।

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর