ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home স্পোর্টস কাবাডিতে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হাতীবান্ধার নারী কাবাডি দল, জাকজমকপূর্ন সংবর্ধনা

কাবাডিতে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হাতীবান্ধার নারী কাবাডি দল, জাকজমকপূর্ন সংবর্ধনা

হাতীবান্ধায় কাবাডিতে জাতীয় চ্যাম্পিয়ন শাহ্ গরীবুল্লাহ্ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেয়েদের সংবর্ধনা

হাতিবান্ধা উপজেলা প্রতিনিধিঃ

জাতীয় পর্যায়ে কাবাডিতে চ্যাম্পিয়ন হয়ে লালমনিরহাটের হাতীবান্ধায় ফিরেছে শাহ্ গরীবুল্লাহ্ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নারী কাবাডী দল। ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর এই সাফল্যে সোমবার (১২ অক্টোবর) সকালে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বিজয়ী খেলোয়াড়দের বর্ণাঢ্য আনন্দ র‍্যালির মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত প্রতিযোগিতায় কাবাডির বালিকা বিভাগে জাতীয় পর্যায়ে শিরোপা জেতে দলটি। এ বিজয় উদযাপন উপলক্ষে খেলোয়াড়দের খোলা ছাদের গাড়িতে নিয়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে হাতীবান্ধা উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে খেলোয়াড়গন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তাঁরা নিজ বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে আসেন।

কুমিল্লায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা

গত ৬ অক্টোবর কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। পরে ৯ অক্টোবর প্রতিযোগীতার ফাইনাল অনুষ্ঠিত হয় এবং ১০ অক্টোবর বিজয়ী দলগুলোর হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।

চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি

বিজয়ী দলের খেলোয়াড় জাকিয়া সুলতানা জীম বলেন, জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া তাঁদের জন্য বড় অর্জন। শিক্ষক, কোচ ও নিজেদের কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে। এ জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। দলের আরেক সদস্য নুরে মুমতারিন বলেন, তাঁদের এই সাফল্য পুরো হাতীবান্ধার সুনাম বৃদ্ধি করেছে। তাঁদের দেখে অন্য শিক্ষার্থীরাও খেলাধুলায় উৎসাহিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নারী খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি

দলের কোচ ফয়জুন নেছা মনা বলেন, মেয়েদের এই সাফল্যে তাঁরা গর্বিত। তবে নারী খেলোয়াড়দের জন্য উপযুক্ত খেলার মাঠ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা পেলে মেয়েরা ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবার রহমান বিজয়ী শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বলেন, মেয়েদের এই সাফল্য বিদ্যালয়ের সুনাম দেশজুড়ে ছড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা

হাতীবান্ধা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান জানান, হাতীবান্ধা-পাটগ্রাম আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে বিজয়ী দলকে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র জানান, খেলোয়াড়দের এই অর্জনে উপজেলা প্রশাসন তাঁদের পাশে রয়েছে। শিগগিরই তাঁদের জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করা হবে। ভবিষ্যতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি। বিজয়ী দলকে অভিনন্দন জানাতে অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্ধ এবং উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ নীলফামারীতে চিকিৎসককে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি

যশোর প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর