ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক নীলফামারীতে চিকিৎসককে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি

নীলফামারীতে চিকিৎসককে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি

নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে চিকিৎসকদের মানববন্ধন ও বিক্ষোভ

বিশেষ প্রতিনিধিঃ

নীলফামারী মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসককে মারধরের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করেছেন হাসপাতালটিতে কর্মরত চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকগন। এ কর্মসূচি থেকে ঘটনার সুষ্ঠ বিচার, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয়। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলট্রাসনোগ্রাফির রিপোর্ট নিয়ে বিরোধ

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে আলট্রাসনোগ্রাফির রিপোর্ট সংগ্রহকে কেন্দ্র করে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক ডা. রথীন্দ্রনাথ মণ্ডলের সঙ্গে বেসরকারি অ্যাম্বুলেন্সচালক নাঈম ইসলামের বিরোধ হয়। রিপোর্ট দিতে দেরি হওয়ায় নাঈম ক্ষুব্ধ হয়ে চিকিৎসককে গালিগালাজ ও মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

চিকিৎসকের চিৎকার শুনে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা এগিয়ে এসে নাঈমকে আটক করেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবি

প্রতিবাদ সমাবেশে উপস্থিত চিকিৎসকগন বলেন, নানা প্রতিকূলতা ও মানসিক চাপের মধ্যেও তাঁরা রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। অথচ কর্মস্থলে নিজেদের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তায় থাকতে হচ্ছে। চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তাঁরা। কর্মসূচিতে বক্তারা দ্রুত স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের আহ্বান জানান। তাদের দাবি এই আইন প্রনয়ন হলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরাপদ পরিবেশে পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন।

এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতি

ঘটনার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকগন এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করেন। তবে রোগীদের চিকিৎসা সেবা দীর্ঘ সময়ের জন্য বন্ধ না রেখে নির্ধারিত সময় শেষে তাঁরা কাজে ফিরে যান।

অভিযুক্ত গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, চিকিৎসককে মারধরের অভিযোগে নাঈম ইসলামকে গ্রেফতার করে মামলা দায়েরের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন নীলফামারী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিম্মা হোসেন, সহযোগী অধ্যাপক ডা. শাহ মো. মোয়াজ্জেম হোসেন, সহকারী অধ্যাপক ডা. আব্দুল মতিন, সহকারী অধ্যাপক ডা. হাসিনা বানু এবং ড্যাবের নীলফামারী জেলা শাখার আহ্বায়ক ডা. মো. সোহেলুর রহমান সোহেল সহ আরও বেশ কয়েকজন চিকিৎসক।

আরও পড়ুনঃ যশোর প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নীলফামারীতে আগাম শীতের আমেজ, ব্যস্ত সবজি চাষিরা

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর