ডেস্ক রিপোর্ট:
গুঞ্জন আছে বিশ্বকাপ স্কোয়াড ঘোষনার আগে কার্লো আঞ্ন্চেলত্তির বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন না ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তবে ব্রাজিলিয়ান রাষ্ট্রপতির অনুরোধ এবং জনগনের দাবির কারনেই মূলত নেইমারকে দলে নিতে বাধ্য হন কোচ আন্চেলত্তি। তবে এর সবই কেবল গুঞ্জন। তবে অনেক ফুটববল সমালোচকদের মতে, রোদ্রিগো স্তেমার ইনজুরির কারনেই মূলত কিছুটা অসামর্থতা থাকলেও শেষ পর্যন্ত নেইমারকে স্কোয়াডে রাখতে বাধ্য হন কোচ।
প্রায় প্রতিটি ম্যাচে রিজার্ভ বেঞ্চে প্রস্তুত হয়ে বসে থাকতে দেখা গেলেও গত চার ম্যাচে মাত্র ২০ মিনিট মাঠে খেলতে দেখা গেছে নেইমারকে। এতে অসন্তোষ প্রকাশ করেছেন বিশ্বব্যাপি তার কোটি কোটি সমর্থন ও শুভানুধ্যায়ীরা। নেইমারের সাম্প্রতিক পারফরমেন্স এবং গেমটাইম পর্যালোচনায় এখন প্রশ্ন উঠছে, নেইমারকে কি শুধুই ব্রাজিলের প্রেসিডেন্ট এবং ভক্তদের মন জয করার জন্য বিশ্বকাপে নেওয়া হয়েছে?
২০২৩ সালে সর্বশেষ উরুগুয়ের বিপক্ষে মাঠে নামেন নেইমার। সেই ম্যাচে হাটুতে গুরুতর চোট পাওয়ার পর আড়াই বছরের বেশি সময় জাতীয় দলের বাইরে থাকতে হয় তাকে। আড়াই বছর জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে মাঠে না নেমে সরাসরি বিশ্বকাপের আসরে নামাকে কেন্দ্রকরে বিশ্লেষক মহলে উঠছে নানা প্রশ্ন। কেউ কেউ প্রশ্ন তুলছেন তার ফিটনেস নিয়ে।
জানা যাচ্ছে, ইনজুরির কারনেই মূলত মরক্কো ও হাইতির বিপক্ষে মাঠে নামানো হয়নি নেইমারকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিল ৩-০ গোলে লিড নেওয়ার পর মাত্র ১৯ মিনিট পর মাঠে নামেন নেইমার। এরপর নকআউটেও জাপানের বিপক্ষে মাঠে নামতে দেখা যায়নি তাকে।
আরও পড়ুন: বিশ্বকাপে ৩৫ বছর পর হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ
