ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home স্পোর্টস বিশ্বকাপে ৩৫ বছর পর হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

বিশ্বকাপে ৩৫ বছর পর হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

বিশ্বকাপে ব্রাজিল বনাম আর্জেন্টিনা সেমিফাইনালের সম্ভাবনা

ডেক্স রিপোর্ট:

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথের সম্ভাবনায় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা। ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী শেষবার বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ১৯৯০ সালে। দীর্ঘ ৩৫ বছর পর চলমান বিশ্বকাপে আবারও তাদের দেখা হতে পারে। টুর্নামেন্টের বর্তমান সমীকরণ অনুযায়ী, উভয় দল নিজেদের পরবর্তী ধাপগুলো সফলভাবে অতিক্রম করতে পারলে সেমিফাইনালে হতে পারে বহুল প্রতীক্ষিত এই মহারণ।

গ্রুপ ‘জে’-তে টানা দুই ম্যাচ জিতে শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ২৮ জুন তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে। ইতোমধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দল। বর্তমান অবস্থান অনুযায়ী উরুগুয়ে সেই স্থানের সবচেয়ে সম্ভাব্য দাবিদার হিসেবে রয়েছে।

অন্যদিকে শুরুতে কিছুটা ধীরগতির পারফরম্যান্স দেখালেও হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ হবে ‘এফ’ গ্রুপের রানার্সআপ দল। ওই গ্রুপ থেকে নেদারল্যান্ডস, জাপান কিংবা সুইডেনের যেকোনো একটি দল ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে। এরপর দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনালসহ পরবর্তী বাধা অতিক্রম করতে পারলেই দুই দলের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা বাস্তবে রূপ নিতে পারে।

বিশ্বকাপে সর্বশেষ ১৯৯০ সালে ইতালির তুরিনে অনুষ্ঠিত রাউন্ড অব সিক্সটিন ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। এরপর বিশ্বকাপের কোনো আসরে আর দেখা হয়নি দুই লাতিন পরাশক্তির। তাই এবার যদি সমীকরণ মিলে যায়, তবে বিশ্ব ফুটবল আবারও ভাগ হয়ে যেতে পারে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনায়। তবে এই সম্ভাবনা বাস্তবায়িত হবে কি না, তা নির্ভর করছে দুই দলের পরবর্তী ম্যাচগুলোর ফলাফলের ওপর।

আরও পড়ুন: সন্তান জন্মের আগেই পুরুষের শরীরে বদলে যায় হরমোন ও মস্তিষ্ক

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর