ঢাকা
ঢাকা, রবিবার, ০৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ০৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home আঞ্চলিক যশোরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত, র‍্যালি ও পুরস্কার বিতরণ

যশোরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত, র‍্যালি ও পুরস্কার বিতরণ

যশোরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৬

ডেক্স রিপোর্ট:

যশোরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়। শুক্রবার (২৬ জুন) আয়োজিত এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ যশোরের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও উপস্থাপনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোরের উপপরিচালক পারভীন আখতার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যশোরের সিনিয়র শিক্ষক মো. পারভেজ হোসেন।

আরও পড়ুন: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা মহিউদ্দিন নিহত

আলোচনা সভায় বক্তারা মাদকের অপব্যবহার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধ জোরদার এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইন প্রয়োগ নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র এবং মাদকবিরোধী স্লোগানসংবলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আরও সচেতন করে তুলবে।

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর