ঢাকা
ঢাকা, রবিবার, ০৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ০৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home আঞ্চলিক শ্রীপুর পৌরসভার প্রায় ৯৩ কোটি টাকার বাজেট ঘোষণা

শ্রীপুর পৌরসভার প্রায় ৯৩ কোটি টাকার বাজেট ঘোষণা

শ্রীপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

মোঃ খাইরুল ইসলাম (শ্রীপুর, গাজিপুর):

শ্রীপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৯২ কোটি ৯৭ লাখ ৫৯ হাজার ১৭৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৩ জুন) পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞা নতুন কোনো কর আরোপ ছাড়াই এ বাজেট উপস্থাপন করেন। বাজেট ঘোষণার সময় তিনি পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ করেন।

ঘোষিত বাজেট অনুযায়ী, নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের পরিমাণ ৯২ কোটি ৯৭ লাখ ৫৯ হাজার ১৭৩ টাকা। অন্যদিকে, চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট ধরা হয়েছে ৪৪ কোটি ৯৯ লাখ ৯৮ হাজার ৯১৭ টাকা। পৌর প্রশাসন জানিয়েছে, নাগরিকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি এড়াতে এবারের বাজেটে কোনো নতুন কর আরোপ করা হয়নি।

আরও পড়ুন: তালায় মৎস্যচাষীদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ

পৌরসভা সূত্রে জানা গেছে, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়কবাতি স্থাপন এবং বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণে বাজেটের উল্লেখযোগ্য অংশ ব্যয় করা হবে। পাশাপাশি নগরবাসীর জীবনমান উন্নয়ন এবং প্রয়োজনীয় নাগরিক সুবিধা সম্প্রসারণেও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

তবে বাজেট ঘোষণাকে কেন্দ্র করে কিছু সমালোচনাও দেখা দিয়েছে। স্থানীয় সরকার পৌরসভা আইন অনুযায়ী বাজেট ঘোষণার আগে উন্মুক্ত আলোচনা ও নাগরিক মতবিনিময় সভার বিধান থাকলেও এবারের অনুষ্ঠানে কোনো সাধারণ নাগরিক, সুশীল সমাজের প্রতিনিধি বা পেশাজীবী সংগঠনের সদস্যদের উপস্থিতি ছিল না। পৌরসভায় বর্তমানে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় শুধুমাত্র কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে বাজেট ঘোষণা করা হয়। এ বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহল এবং সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে অসন্তোষ ও আলোচনা সৃষ্টি হয়েছে।

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর