সত্য সংবাদের কুইজে সঠিক উত্তরদাতাদের তালিকা প্রকাশ করা হয়েছে। গত ৫ জুলাই ২০২৬ (রোববার) সত্য সংবাদের অফিশিয়াল ফেসবুক পেজে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিপুলসংখ্যক পাঠক ও শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন। কুইজে ৬ জুলাই (সোমবার) ভোর ২টায় অনুষ্ঠিত ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচের সম্ভাব্য ফলাফল সম্পর্কে অংশগ্রহণকারীদের মতামত জানতে চাওয়া হয়েছিল।
সত্য সংবাদের সম্পাদক ও প্রকাশক নিপা হালদার কুইজে অংশগ্রহণকারী সকল পাঠক ও শুভানুধ্যায়ীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
যেভাবে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে
কুইজে অংশগ্রহণকারীদের উত্তর যাচাই-বাছাই শেষে শুধুমাত্র যারা ব্রাজিল ১–২ নরওয়ে—এই সঠিক ফলাফলটি এককভাবে উল্লেখ করেছেন, তাদেরই লটারির জন্য মনোনীত করা হয়েছে।
একাধিক সম্ভাব্য স্কোর, বিকল্প উত্তর বা আনুমানিক ফলাফল উল্লেখ করেছেন—এমন অংশগ্রহণকারীদের লটারির জন্য বিবেচনা করা হয়নি।
লটারির জন্য মনোনীত অংশগ্রহণকারীদের ফেসবুক প্রোফাইল লিংক নিচে দেওয়া হলোঃ-
লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন
সত্য সংবাদের কুইজে সঠিক উত্তরদাতাদের তালিকা থেকে স্বচ্ছ লটারির মাধ্যমে তিনজন বিজয়ী নির্বাচন করা হবে। নির্বাচিত তিনজনকে সত্য সংবাদের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।
সঠিক উত্তর প্রদানকারী সকলকে পুরস্কৃত করা সম্ভব না হওয়ায় সত্য সংবাদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের আয়োজনগুলোতে সম্মানিত পাঠক ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে।
