ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home সারাবিশ্ব আজ বিশ্ব ছেলে মেয়ে দিবস, সন্তানের সাথে বিশেষ বন্ধন উদযাপন

আজ বিশ্ব ছেলে মেয়ে দিবস, সন্তানের সাথে বিশেষ বন্ধন উদযাপন

বিশ্ব ছেলে মেয়ে দিবসে বাবা-মায়ের সাথে সন্তানের আনন্দঘন মুহূর্ত

ডেক্স রিপোর্টঃ

সারা বিশ্বে আজ বিশ্ব ছেলে মেয়ে দিবস পালিত হচ্ছে। ১৯৩০-এর দশকে যুক্তরাষ্ট্রের মিসৌরিতে দিবসটি প্রথম পালিত হয়। এই দিনে বাবা-মায়ের সঙ্গে সন্তানের বিশেষ বন্ধন উদযাপিত হয়। দিনটি উপলক্ষে বাবা-মায়েরা তাঁদের সন্তানদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন এবং একসঙ্গে সময় কাটান।

দিবসটির প্রচলনের কারণ

দিনটির প্রচলন হওয়ার কারণ সম্পর্কে বেশ কয়েকটি মতবাদ থাকলেও একটি মতবাদ বেশ জনপ্রিয়। বলা হয়, একটি শিশু সে সময় প্রশ্ন করে, কেন বাবা-মায়ের মতো তাদের কোনো বিশেষ দিন নেই। তখন থেকেই ছোট-বড় সব ছেলেমেয়েকে সময় দেওয়া এবং তাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানানোর দিন হিসেবে এটি উদযাপিত হয়ে আসছে।

যেভাবে দিনটি উদযাপন করা হয়

এই দিনটি বাবা-মায়েরা তাঁদের সন্তানদের সঙ্গে কিছু বিশেষ কাজ করার মাধ্যমে উদযাপন করে থাকেন। যেমন এদিনে বাবা-মায়েরা সন্তানের সঙ্গে পছন্দসই খাবার রান্না করে একসঙ্গে তা উপভোগ করেন। বাবা-মায়েরা তাঁদের সন্তানদের নিয়ে বাইরে ঘুরতে যান বা পার্কে সময় কাটান। অনেক বাবা-মা তাঁদের সন্তানদের সঙ্গে পুরোনো দিনের স্মৃতি সংবলিত ছবি ও ভিডিও দেখিয়ে আনন্দ ও স্মৃতি ভাগাভাগি করেন। এ ছাড়া যেসব বাবা-মায়ের সন্তান দূরে থাকেন, তাঁরা এই দিনে সেই সন্তানদের সঙ্গে ভিডিও কলে দীর্ঘ সময় কাটানোর মাধ্যমেও দিনটি উদযাপন করেন।

আরও পড়ুনঃ যশোরে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক নূরুজ্জামান

নীলফামারীতে এনসিটিএফের ‘এক শিশু, এক গাছ’ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

সত্য সংবাদের সকল খবর পড়তে ফেসবুকে ফলো করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর