ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home অন্যান্য...অপরাধ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও, দুই তরুণ কারাগারে

নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও, দুই তরুণ কারাগারে

নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করা দুই তরুণ

নারায়নগঞ্জ জেলা প্রতিনিধিঃ

খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন নারায়ণগঞ্জের দুই তরুণ।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে তাঁদের দ্রুত বিচার আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে তাঁদের বন্দর বাজার এলাকা থেকে আটক করা হয়।

এই দুই তরুণ হলেন লিমন তোহা (২২) ও ইয়াসিন মোল্লা (২৩)। তাঁদের বাড়ি বন্দর বাজার এলাকায়। লিমন তোহা ওই এলাকার মো. শাহীন আহমেদের ছেলে, ইয়াসিন মোল্লার বাবার নাম স্বপন মোল্লা। এর মধ্যে লিমন ২০২৪ সালে এইচএসসি পাস করার পর আর লেখাপড়া করেননি, সাত বছর ধরে টিকটক করেন তিনি। আর ইয়াসিন ২০২২ সালে এসএসসি পাস করার পর আর লেখাপড়া করেননি, দুই বছর ধরে টিকটক করছেন তিনি।

পুলিশের বক্তব্য

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ঘটনায় দুই যুবককে দ্রুত বিচার আইনে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে দুটি খেলনা বন্দুকও উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তাঁরা জানিয়েছেন, খেলনা বন্দুক দিয়েই ওই ভিডিও তৈরি করা হয়েছিল এবং তাঁদের উদ্দেশ্য ছিল টিকটকের ভিডিও বানানো। এর পাশাপাশি তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

কেন এত আলোচনা

এর আগে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় বন্দুক হাতে দুই তরুণের ঘুরে বেড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। দুই তরুণের দাবি অনুযায়ী খেলনা বন্দুক দিয়ে মজা করাই ছিল উদ্দেশ্য, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভালোভাবে নেয়নি অনেকে।

ভিডিওতে দেখা যায়, কালো রঙের লম্বা কুর্তা-পায়জামা ও মাথায় টুপি পরা দুই তরুণের হাতে কালো রঙের বড় দুটি বন্দুক। কখনো পার্কের ভেতর, কখনো ব্যস্ত সড়কে, কখনো নদীর ঘাটে আবার কখনো দোকানের সামনে বন্দুক হাতে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। এ সময় যাকে পাচ্ছেন, তার দিকেই বন্দুক তাক করছেন—হঠাৎ এমন দৃশ্যে ভয় পেয়ে যাচ্ছেন পথচারীরা, আবার কেউ পরক্ষণেই বুঝতে পেরে অবাক হয়ে বন্দুক হাতে নিয়ে দেখছেন।

‘পাকিস্তানি আদলে ভিডিওতে বেশি সাড়া মেলে’

এ বিষয়ে লিমন তোহা বলেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ড দেখে এই ভিডিও করেছেন তাঁরা। মানুষ বন্দুক দেখে কী প্রতিক্রিয়া দেখায়, সেটা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করাই ছিল উদ্দেশ্য। পাকিস্তানি আদলে ভিডিও করলে সেই ভিডিওতে বেশি সাড়া পাওয়া যায় বলেও জানান তিনি, আর সে কারণেই মূলত এসব ভিডিও বানিয়েছেন তাঁরা।

আরও পড়ুনঃ ভ্যান হারানো কিশোর রেজোয়ানের পাশে দাঁড়াল সৈয়দপুর উপজেলা প্রশাসন

সোনারগাঁয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর