বিশেষ প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে সীরাত ও দোয়া মাহফিলে হামলা ও অতিথিদের লাঞ্ছিত করার অভিযোগে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে আয়োজক কমিটি। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ডোমার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান ‘মেলাপাঙ্গাঁ পশ্চিমপাড়া যুব সমাজ’-এর নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম। তিনি জানান, সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় মেলাপাঙ্গাঁ পশ্চিমপাড়া জামে মসজিদ মাঠে সীরাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তিনি বলেন, অনুষ্ঠান চলাকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে মাহফিলটি পণ্ড করে দেন। এ সময় তাঁরা অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন অতিথিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলেও অভিযোগ করা হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জাহিদুল ইসলাম বলেন, “একটি শান্তিপূর্ণ ও ধর্মীয় অনুষ্ঠানে এমন হামলা অত্যন্ত নিন্দনীয়। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে ঘটনার পেছনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।”
আরও পড়ুনঃ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা লাইফ সেইফারের
২০ বছর পর সংস্কার হলো সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন বিএনপি কার্যালয়