ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home স্বাস্থ্য ও চিকিৎসা মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা লাইফ সেইফারের

মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা লাইফ সেইফারের

মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা নিয়ে লাইফ সেইফারের মতবিনিময় সভা

মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন লাইফ সেইফার। নিরাপদ সমাজ গঠন, মানবিক মূল্যবোধের বিকাশ এবং সামাজিক সমস্যা প্রতিরোধে সম্মিলিত ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার বারইয়ারহাটের শাহ আমানত ভিআইপি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় এসব উদ্যোগের কথা জানানো হয়।

সংগঠনের প্রচার সম্পাদক নাছরিন ফৌজিয়ার সঞ্চালনায় এবং সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা। সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রখেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও মাটিরাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সদস্য হাফেজ আবু হানিফ পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে আলোচনায় বক্তারা বলেন, নিরাপদ ও মানবিক সমাজ গঠনে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বাল্যবিয়ে, মাদকাসক্তি ও অন্যান্য সামাজিক অবক্ষয় রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা বলেন, পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। সমাজসেবামূলক কার্যক্রমের পাশাপাশি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু ও তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় এবং জনসচেতনতা বাড়ানোর উপরও তিনি গুরুত্বারোপ করেন। প্রধান বক্তা ডা. সিরাজুল ইসলাম বলেন, মানুষের জীবন রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে লাইফ সেইফারের যাত্রা শুরু হয়েছে। মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়িত হলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সেবা এবং দক্ষ নার্স তৈরির ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। এ উদ্যোগ বাস্তবায়নে সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি প্রফেসর নজরুল ইসলাম বলেন, উন্নত সমাজের ভিত্তি হলো মানবিকতা, নৈতিকতা ও দায়িত্বশীল নাগরিকত্ব। সামাজিক সমস্যা সমাধানে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করতে হবে। মানুষের কল্যাণে নেওয়া উদ্যোগ যেন ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থাকে, সে জন্য পরিকল্পিত কর্মসূচি ও ধারাবাহিক কার্যক্রম প্রয়োজন।

সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সদস্য জোবায়দা শিরিন, সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, সদস্য দিদারুল ইসলাম, জসিম উদ্দিন, মফিজুল ইসলাম, এনায়েত উল্ল্যাহ এবং মিডিয়া প্রতিনিধি এম আনোয়ার হোসেন সহ আর অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বাল্যবিয়ে প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা, মানবিক সহায়তা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা। পাশাপাশি মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের উপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ ২০ বছর পর সংস্কার হলো সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন বিএনপি কার্যালয়

ঢাকা মহানগর উত্তর জামায়াতের রুকন সম্মেলনে আমীর নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত

সত্য সংবাদের সকল খবর একসাথে দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর