ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home অন্যান্য...স্বাস্থ্য ও চিকিৎসা যশোর জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত

যশোর জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত

যশোর জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবসের র‍্যালি

যশোর জেলা প্রতিনিধিঃ

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এক র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিতে সভাপতিত্ব করেন যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েত। এ সময় উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর (সুমন), হাসপাতালের আরএমও ডা. আহসান কবির বাপ্পি সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বক্তারা হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তারা ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার, নিয়মিত ব্যায়াম ও হাঁটা এবং খাবারের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন। একই সঙ্গে লবণ, চিনি ও অতিরিক্ত চর্বিযুক্ত খাবার কম খেয়ে বেশি করে শাকসবজি ও ফলমূল খাওয়ার আহবান জানান।

বক্তারা রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার ওপর গুরুত্বারোপ করেন। বুকে ব্যথা, শ্বাসকষ্ট বা হঠাৎ দুর্বলতার মতো সতর্কতামূলক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহবানও জানান তারা।

আরও পড়ুনঃ সৈয়দপুরে চোরাই মোটরসাইকেলসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

মিরপুরে নকশা লঙ্ঘন করে ভবন নির্মাণের অভিযোগ, নেই নিরাপত্তা বেষ্টনী

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর