ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home অন্যান্য...অপরাধ সৈয়দপুরে চোরাই মোটরসাইকেলসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সৈয়দপুরে চোরাই মোটরসাইকেলসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সৈয়দপুরে চোরাই মোটরসাইকেলসহ দুই সদস্য গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধিঃ

নীলফামারীর সৈয়দপুরে পুলিশের বিশেষ অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে শহর ও উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার হরিশ্চন্দ্রপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮) এবং সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সর্দারপাড়া এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে শাহরিয়ার ইসলাম ফরহাদ (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সৈয়দপুর শহরের পার্বতীপুর রোড এলাকায় অভিযান চালিয়ে প্রথমে সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ধলাগাছ মতির মোড় এলাকায় শাহরিয়ার ইসলাম ফরহাদের বাড়িতে আরও একটি পৃথক অভিযান চালালে সেখানে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি ফরহাদকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সাব্বির সরাসরি মোটরসাইকেল চুরির সঙ্গে এবং ফরহাদ চোরাই মোটরসাইকেল কেনাবেচা ও নিজের হেফাজতে রাখার সঙ্গে জড়িত।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন মোটরসাইকেল চুরি ও কেনাবেচার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, উদ্ধার হওয়া মোটরসাইকেল গুলোর প্রকৃত মালিকানা যাচাই-বাছাই করা হচ্ছে। এলাকায় যানবাহন চুরি প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ মিরপুরে নকশা লঙ্ঘন করে ভবন নির্মাণের অভিযোগ, নেই নিরাপত্তা বেষ্টনী

ঢাকার ফুটপাত সহ বিভিন্ন খাতে চাঁদাবাজির অভিযোগ, ডিএমপির তালিকায় ১,৫৩০ জন

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর