ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home অন্যান্য...অপরাধ ঢাকার ফুটপাত সহ বিভিন্ন খাতে চাঁদাবাজির অভিযোগ, ডিএমপির তালিকায় ১,৫৩০ জন

ঢাকার ফুটপাত সহ বিভিন্ন খাতে চাঁদাবাজির অভিযোগ, ডিএমপির তালিকায় ১,৫৩০ জন

ঢাকায় ফুটপাত ও বিভিন্ন খাতে চাঁদাবাজির অভিযোগ

যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধিঃ

রাজধানীর ফুটপাত, সড়ক, বাজার ও বিভিন্ন ব্যবসায়িক খাতে চাঁদাবাজির অভিযোগ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তৈরি একটি তালিকায় চাঁদাবাজি এবং জমি-সম্পত্তি দখলের সঙ্গে জড়িত হিসেবে ১ হাজার ৫৩০ জনের নাম রয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। তালিকায় ২৭৮ জনকে পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সোমবার প্রকাশিত দেশের প্রথম সারির একটি গনমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওই ২৭৮ জনের মধ্যে ২৩০ জন বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের বর্তমান বা সাবেক নেতা-কর্মী বলে ডিএমপির তালিকায় উল্লেখ করা হয়েছে। একই তালিকায় মাঠপর্যায়ে সক্রিয় ১ হাজার ২৫২ জনের মধ্যে অন্তত ৩৫০ জনকে বিএনপি বা এর অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, রাজধানীর ফুটপাত, বাজার, পরিবহন, নির্মাণকাজ, বর্জ্য ব্যবস্থাপনা, শিল্পকারখানা এবং জমি-সম্পত্তি দখল সহ বিভিন্ন খাতে চাঁদা আদায়ের তথ্য তালিকায় রয়েছে। রাজধানীর ৭৮টি স্থানে পরিবহন খাত থেকে চাঁদা আদায়ের তথ্যও উল্লেখ করা হয়েছে।

ডিএমপির তালিকায় মিরপুর-১০ থেকে মিরপুর-২ পর্যন্ত ফুটপাত থেকে মাসে প্রায় ৪২ লাখ টাকা চাঁদা আদায়ের তথ্য রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফুটপাত ও বাজারকে চাঁদাবাজির অন্যতম প্রধান ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগে আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের নিয়ন্ত্রণে থাকা চাঁদাবাজির কিছু ক্ষেত্র বর্তমানে বিএনপি-সংশ্লিষ্ট নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে যাওয়ার বিষয়টি ডিএমপির পর্যবেক্ষণে এসেছে। তবে তালিকায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত সেগুলো অভিযোগ হিসেবেই বিবেচিত হবে।

নগর পরিকল্পনাবিদদের মতে, ফুটপাত ও সড়ক দখলের ফলে পথচারীদের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যানজট ও জনদুর্ভোগ বাড়ে। ফলে চাঁদাবাজির বিষয়টি শুধু আইনশৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি নগর ব্যবস্থাপনা ও জনপরিসর ব্যবহারের সঙ্গেও সম্পর্কিত।

এদিকে ডিএমপি চাঁদাবাজির অভিযোগে ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ হিসাবে হেল্পলাইন চালু রেখেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইটে চাঁদাবাজি-সংক্রান্ত অভিযোগের জানাতে ৯৫৫৯৯৩৩ ও ০১৭১৩৩৯৮৩১১ নম্বরগুলিতে কল দেওয়ার জন্য ভুক্তভোগীদের আহবান করা হয়েছে।

আরও পড়ুনঃ নীলফামারীতে ডিজিটাল ভূমি জোনিং অবহিতকরণ কর্মশালা

ঝিকরগাছায় বিদেশে পাঠানোর নামে কয়েক লাখ টাকা জালিয়াতির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত দাবি

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর