ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক নীলফামারীতে ডিজিটাল ভূমি জোনিং অবহিতকরণ কর্মশালা

নীলফামারীতে ডিজিটাল ভূমি জোনিং অবহিতকরণ কর্মশালা

নীলফামারীতে ডিজিটাল ভূমি জোনিং নিয়ে অবহিতকরণ কর্মশালা

বিশেষ প্রতিনিধিঃ

নীলফামারীতে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা পর্যায়ের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ কর্মশালায় ডিজিটাল পদ্ধতিতে ভূমির শ্রেণি ও ব্যবহার সংক্রান্ত তথ্য সংরক্ষণ এবং পরিকল্পিত ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

কর্মশালায় জানানো হয়, মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিংয়ের আওতায় কোনো জমি কৃষি, আবাসন, শিল্প বা অন্যান্য কাজে ব্যবহৃত হচ্ছে, সেই তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা হবে। এর মাধ্যমে বিভিন্ন এলাকার বর্তমান ভূমি ব্যবহারের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

আলোচনায় বলা হয়, জনসংখ্যা বৃদ্ধি ও দ্রুত নগরায়ণের ফলে কৃষিজমি, জলাভূমি ও অন্যান্য ভূমির ওপর চাপ বাড়ছে। পরিকল্পিত ভূমি ব্যবস্থাপনার অভাবে কৃষিজমি হ্রাস, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাবের ঝুঁকি তৈরি হচ্ছে। ডিজিটাল জোনিংয়ের মাধ্যমে ভূমির শ্রেণি ও ব্যবহার সম্পর্কে তথ্যভিত্তিক পরিকল্পনা গ্রহণ সহজ হবে।

কর্মশালায় আরও বলা হয়, কৃষিজমি সংরক্ষণ, জলাভূমি রক্ষা, শিল্পাঞ্চল ও আবাসিক এলাকা নির্ধারণ এবং সড়কসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে ডিজিটাল ভূমি তথ্য কাজে লাগানো যাবে। একই সঙ্গে দুর্যোগপ্রবণ ও পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা চিহ্নিত করে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণের সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্টরা জানান, বর্তমান ভূমি ব্যবহারের তথ্য ডিজিটাল ভাবে সংরক্ষণ করা হলে ভবিষ্যতে আবাসিক, শিল্প ও কৃষি ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণে তা ব্যবহার করা সম্ভব হবে। পরিকল্পিত নগরায়ণ ও কৃষিজমি সুরক্ষাতেও এ উদ্যোগ ভূমিকা রাখতে পারে বলে কর্মশালায় উল্লেখ করা হয়।

কর্মশালায় জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি, নীলফামারী প্রেসক্লাবের সহ-সভাপতি হাসান রাব্বি প্রধান, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ ঝিকরগাছায় বিদেশে পাঠানোর নামে কয়েক লাখ টাকা জালিয়াতির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত দাবি

মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের সেবামূলক কর্মসূচি, ৫০০ জন পেলেন বিনামূল্যে স্বাস্থ্যসেবা

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর