ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home রাজনীতি ১১ দলীয় জোটের ঢাকা-রংপুর লংমার্চের প্রচারণায় উল্লাপাড়ায় রফিকুল ইসলাম খান (এমপি)

১১ দলীয় জোটের ঢাকা-রংপুর লংমার্চের প্রচারণায় উল্লাপাড়ায় রফিকুল ইসলাম খান (এমপি)

ঢাকা-রংপুর লংমার্চের প্রচারণা

যাত্রাবাড়ী প্রতিনিধিঃ

ছয় দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চের ঘোষনা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। কর্মসূচি সফল করতে বিভিন্ন এলাকায় জোটের পক্ষ থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হচ্ছে।

এর অংশ হিসেবে শুক্রবার সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকায় সাধারন মানুষের মধ্যে লিফলেট বিতরন করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এ সময় তিনি লংমার্চে অংশ নিতে এবং ঘোষিত দাবির পক্ষে জনমত গড়ে তুলতে জনগনের প্রতি আহবান জানান ।

১১ দলীয় ঐক্যের ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রন এবং সংকীর্ণ দলীয়করন বন্ধ।

আয়োজকদের ভাষ্য, জনগনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দেশ ও জনগনের স্বার্থে এই লংমার্চের আয়োজন করা হয়েছে। ১৯ সেপ্টেম্বরের কর্মসূচি শান্তিপূর্ণ ও সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহন কামনা করেছেন তারা।

আরও পড়ুনঃ রাজধানীতে কাটছে না বোতলজাত সয়াবিন তেলের সংকট

জুরাইনে দশকের পর দশক জলাবদ্ধতা-গ্যাস সংকটে নাগরিক দুর্ভোগ

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লি করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর