ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক রাজধানীতে কাটছে না বোতলজাত সয়াবিন তেলের সংকট

রাজধানীতে কাটছে না বোতলজাত সয়াবিন তেলের সংকট

রাজধানীতে বোতলজাত সয়াবিন তেলের সংকটে খালি দোকানের তাক

যাত্রাবাড়ী থানা প্রতিনিধিঃ

রাজধানীর খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট এখনও কাটেনি। বাজারের অনেক মুদি দোকানেই মিলছে না বোতলজাত তেল। কোথাও কোথাও পাওয়া গেলেও তা মূলত দুই ও পাঁচ লিটারের বোতলে সীমাবদ্ধ; আধা লিটার ও এক লিটারের বোতল পাওয়া যাচ্ছেনা বললেই চলে।

ছোট বোতলের চাহিদা বেশি, সরবরাহ কম

খুচরা বিক্রেতারা জানান, ছোট পরিবারের ক্রেতাদের সবচেয়ে বেশি চাহিদা ৫০০ মিলিলিটার ও এক লিটারের বোতলের, তবে কয়েক সপ্তাহ ধরে এসব পণ্য নিয়মিত সরবরাহ হচ্ছে না। ফলে অনেক ক্রেতাকে প্রয়োজনের চেয়ে বড় বোতল কিনতে বাধ্য হতে হচ্ছে।

দাম বাড়ার পরও স্বাভাবিক হয়নি সরবরাহ

পাইকারি তেল সরবরাহকারীদের ভাষ্যে জানা যায়, সর্বশেষ ২ সেপ্টেম্বর ভোজ্য তেলের দাম বাড়ানোর পরও বাজারে সরবরাহ স্বাভাবিক হয়নি। তাঁদের দাবি, পরিশোধনকারী কোম্পানিগুলো বোতলজাত সয়াবিন তেল সীমিত পরিমানে বাজারে ছাড়ছে, যার প্রভাব সরাসরি খুচরা বাজারে পড়েছে।

ভোক্তাদের ক্ষোভ, কার্যকর উদ্যোগের দাবি

এদিকে ভোক্তাদের অভিযোগ, দাম বাড়ার পরও পণ্য সহজলভ্য না হওয়ায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তাঁরা দ্রুত পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কোম্পানিগুলোর কার্যকর উদ্যোগ দাবি করেছেন।

আরও পড়ুনঃ জুরাইনে দশকের পর দশক জলাবদ্ধতা-গ্যাস সংকটে নাগরিক দুর্ভোগ

ডিমলায় তুহিন বাঁধ সড়কের নির্মাণকাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর