ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home আঞ্চলিক ডিমলায় তুহিন বাঁধ সড়কের নির্মাণকাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

ডিমলায় তুহিন বাঁধ সড়কের নির্মাণকাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

ডিমলায় তুহিন বাঁধ সড়কে অনিয়মের প্রতিবাদে মানববন্ধনে এলাকাবাসী

বিশেষ প্রতিনিধিঃ

তিস্তা নদীর তুহিন বাঁধ সড়ক পাকাকরন কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন নীলফামারীর ডিমলা বাঁধ সংলগ্ন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে তিস্তা সেচ প্রকল্পের ডালিয়া ক্যানেল থেকে পূর্ব বাইশপুকুর মসজিদ পর্যন্ত সড়কে এই মানববন্ধন করেন তাঁরা।

নিয়ম অনুযায়ী বালু না দেওয়ার দাবি

মানববন্ধনে বক্তারা বলেন, সড়ক পাকা করনের কাজে অনিয়ম চলছে। নিয়ম অনুযায়ী যেখানে অর্ধেক বালু দেওয়ার কথা, সেখানে তিন ভাগ মাটি ও এক ভাগ বালু মিশিয়ে কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা। মূলত মানসম্মত কোনো উপাদান বা খোয়া সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না বলেও জানান বক্তারা।

প্রতিবাদ করলেই হামলা-মামলার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ

তাঁরা আরও বলেন, এসব অনিয়মের প্রতিবাদ করলেই ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্থানীয় লোকজনকে মিথ্যা মামলা ও হামলার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন তাঁরা। সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা চলছে বলেও দাবি করেন মানববন্ধনকারীরা।

বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

মানববন্ধনে বক্তারা অবিলম্বে চলমান এই অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবি জানান। একই সঙ্গে মানসম্মতভাবে তুহিন বাঁধ সড়কের নির্মান কাজ সম্পন্ন না করলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচির আসবে মর্মে হুঁশিয়ারি দেন তাঁরা।

আরও পড়ুনঃ নীলফামারীতে শিশু ধর্ষণের দায়ে দাদাতুল্য ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জে বায়ু দূষণে ডাইং কারখানাকে ২ লাখ টাকা জরিমানা

সত্য সংবাদের ভিডিও খবর পড়তে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর