ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home অন্যান্য...আইন ও আদালত নারায়ণগঞ্জে বায়ু দূষণে ডাইং কারখানাকে ২ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে বায়ু দূষণে ডাইং কারখানাকে ২ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে বায়ু দূষণে জরিমানার শিকার ডাইং কারখানা

নারায়নগঞ্জ জেলা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ সদর উপজেলার সস্তাপুর এলাকায় পরিবেশ দূষণবিরোধী অভিযানে রহমত টেক্সটাইল অ্যান্ড ডাইং নামের একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ (১৬ সেপ্টেম্বর) বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ লঙ্ঘনের অপরাধে এই জরিমানা করা হয়।

কালো ধোঁয়ায় আশপাশের বাতাস দূষন

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সস্তাপুর এলাকায় অবস্থিত ওই ডাইং কারখানাটি দীর্ঘদিন ধরে নিয়মনীতি অমান্য করে কালো ধোঁয়া ও ক্ষতিকর গ্যাস নির্গমনের মাধ্যমে আশপাশের বাতাস দূষিত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ সেখানে একটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়। অভিযানে বায়ু দূষণের প্রমান মেলায় কারখানার ম্যানেজার মো. রেজাউল করিম এর উপস্থিতিতে এই আর্থিক জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন।

“আইন মেনে কারখানা চালান, নইলে কঠোর ব্যবস্থা“: ইউএনও

অভিযান শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, পরিবেশ ও বায়ু দূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। রহমত টেক্সটাইল অ্যান্ড ডাইং কারখানাটি কোনো ধরনের আধুনিক ফিল্টার বা বিধিমালা না মেনে কালো ধোঁয়া বাতাসে ছড়িয়ে আসছিল, যা বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ বলে জানান তিনি। জনস্বার্থ রক্ষায় এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে তিনি ব্যবসায়ী বা শিল্পকারখানার মালিকদের আইন মেনে কারখানা পরিচালনার অনুরোধ জানান, অন্যথায় আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।

আরও পড়ুনঃ জজ মিয়া হত্যা মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

নাজিরপুরে বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ১৪ বছরের কিশোরীর

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর