ডেক্স রিপোর্টঃ
পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা বৈইবুনিয়া এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।
সোমবার সকাল ১০টার দিকে অসহ্য নির্যাতনের কথা জানিয়ে পাশের বাড়ির এক নারী প্রতিবেশীর কাছে আশ্রয় চায় কিশোরীটি। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
ভুক্তভোগী কিশোরীর অভিযোগ, গত কয়েক মাস ধরে তার বাবা তার সঙ্গে অশ্লীল আচরণ ও অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করতেন। গত এক মাস ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হচ্ছিল বলেও অভিযোগ করেছে সে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আরও পড়ুনঃ মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি গনমাধ্যমের সহযোগীতা চান এসপি হাবিব
নীলফামারীতে নাছরিন নাহারকে যৌতুকের জন্য হত্যার অভিযোগ পরিবারের