ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home আঞ্চলিক নারায়ণগঞ্জে যানজট নিরসনে ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম শুরু

নারায়ণগঞ্জে যানজট নিরসনে ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম শুরু

নারায়ণগঞ্জে যানজট নিরসনে ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম শুরু

নারায়নগঞ্জ জেলা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসন ও সুষ্ঠ ট্রাফিক ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশকে সহায়তা করতে বাইশ জন ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআই)-এর উদ্যোগে সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টা ১৫ মিনিটে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা। প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক কায়সার আহমেদ আশা ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি। স্বাগত বক্তব্য রাখেন বিকেএমইএ ও এনসিসিআই-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মোরশেদ সারোয়ার সোহেল।

এ সময় নারায়ণগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, এনসিসিআই-এর পরিচালক আহমেদুর রহমান তনু, সোহেল আক্তার সোহান, সহসভাপতি আবু জাফর, পরিচালক মো. মজিবর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

আয়োজকদের উদ্যোগে চালু হওয়া এ কার্যক্রমের আওতায় ভলান্টিয়ারগন ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে কাজ করবেন। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও যানজট প্রবণ এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের চলাচলে সহযোগিতার মাধ্যমে যানজট কমাতে তারা ভূমিকা রাখবেন।

বক্তারা নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ যশোরে শেওলা-কচুরিপানায় ভরে গেছে ভৈরব নদ, বাড়ছে চর্মরোগ

নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত। দুই গুনি শিক্ষককে সম্মননা প্রদান।

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর