ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home অপরাধ ফতুল্লায় ৪ কেজি গাঁজা সহ নারী গ্রেপ্তার

ফতুল্লায় ৪ কেজি গাঁজা সহ নারী গ্রেপ্তার

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তারের ঘটনায় পুলিশের অভিযান

নারায়ন জেলা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৪ কেজি গাঁজা সহ আসমা বেগম (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন ধর্মগঞ্জ এলাকার গুদারাঘাট টোল আদায়ের ঘরের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে উপপরিদর্শক (নিরস্ত্র) মো. জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় আসমা বেগমের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসমা বেগম নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর এলাকার বাসিন্দা। তাঁর পিসিপিআর যাচাই করে একাধিক মাদক মামলা পাওয়ার তথ্য জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদক সহ বিভিন্ন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ মিরসরাইয়ে আপন ভাইয়ের বিরুদ্ধে থানায় বসতবাড়ির রাস্তা বন্ধের অভিযোগ দায়ের

হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে আহত ৩, গুরুতর আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজে স্থানান্তর

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর