ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home আঞ্চলিক বিরলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ

বিরলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ

বিরলে বৃক্ষরোপণ কর্মসূচি

সেলিম রেজা (বিরল, দিনাজপুর):

বিরলে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার সকালে দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এবং স্নিগ্ধা ইয়ুথ উইমেন সোসাইটির সহযোগিতায় কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলামের পক্ষে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজার রহমান চৌধুরী।

স্নিগ্ধা ইয়ুথ উইমেন সোসাইটির সভাপতি মাহবুবা আক্তার বিথির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতিয়ুর রহমান, বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুজ্জামান মিলন, বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিরল উপজেলা শাখার আহ্বায়ক দিনেশ চন্দ্র রায়। এছাড়াও উপজেলার বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

বিরলে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং যুব উন্নয়ন অধিদপ্তরের অধীন সংগঠনগুলোর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করা হবে।

আরও পড়ুনঃ আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডে এশিয়ায় প্রথম: গাজীপুরের শিক্ষার্থী সামিনা নূর তাজের গৌরব

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর