ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home আঞ্চলিক আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডে এশিয়ায় প্রথম: গাজীপুরের শিক্ষার্থী সামিনা নূর তাজের গৌরব

আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডে এশিয়ায় প্রথম: গাজীপুরের শিক্ষার্থী সামিনা নূর তাজের গৌরব

আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডে এশিয়ায় প্রথম

মোঃ খাইরুল ্সলাম (গাজীপুর):

আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডে এশিয়ায় প্রথম হয়ে দেশের জন্য নতুন গৌরব বয়ে এনেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সামিনা নূর তাজ। থাইল্যান্ডে অনুষ্ঠিত HIPPO – International English Language Olympiad 2026-এ অংশ নিয়ে এশিয়া অঞ্চলে প্রথম স্থান অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে সে।

গত ৩ জুলাই অনুষ্ঠিত প্রতিযোগিতায় ইংরেজি ভাষায় অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাসী উপস্থাপনা এবং মেধার স্বাক্ষর রেখে এ কৃতিত্ব অর্জন করে সামিনা নূর তাজ। তার এই সাফল্যে আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা তার এ অর্জনকে প্রতিষ্ঠানের পাশাপাশি গাজীপুর জেলার জন্যও গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেছেন।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সামিনা নূর তাজের এ সাফল্য অন্যান্য শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা ও মেধা বিকাশে উৎসাহিত করবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এমন সাফল্যের ধারা অব্যাহত রাখবে।

আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডে এশিয়ায় প্রথম হওয়ার ধারাবাহিকতায় আগামী কয়েক দিনের মধ্যে ইতালিতে অনুষ্ঠিতব্য বিশ্বপর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নেবে সামিনা নূর তাজ। সেখানে নিজের মেধা, দক্ষতা ও যোগ্যতার সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে দেশ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গাজীপুরের জন্য আরও বড় সাফল্য বয়ে আনবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সামিনা নূর তাজকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। একই সঙ্গে তার উজ্জ্বল ভবিষ্যৎ, বিশ্বপর্যায়ে সফল অংশগ্রহণ এবং বাংলাদেশের জন্য আরও গৌরবময় অর্জনের কামনা করা হয়েছে।

আরও পড়ুন: ১৬ ঘণ্টা গ্যাস বন্ধ: গাজীপুর-টাঙ্গাইলের ১২ এলাকায় মঙ্গলবার সরবরাহ বন্ধ

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর