ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home আঞ্চলিক জবিতে শ্রাবণের চতুর্থ সোমবারে মহাদেবের দুগ্ধ ও জলাভিষেক অনুষ্ঠিত

জবিতে শ্রাবণের চতুর্থ সোমবারে মহাদেবের দুগ্ধ ও জলাভিষেক অনুষ্ঠিত

জবিতে মহাদেবের দুগ্ধ ও জলাভিষেক অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ

প্রান্ত বসু

শ্রাবণ মাসের চতুর্থ সোমবার উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে মহাদেবের দুগ্ধ ও জলাভিষেক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সনাতন বিদ্যার্থী সংসদের সাবেক সভাপতি সুমন কুমার দাশ, কেন্দ্রীয় মন্দির কমিটির আহ্বায়ক প্রিয়ান্ত স্বর্ণকারসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানসূচি

সকাল ১১টায় ব্রত সংকল্পের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সকাল সাড়ে ১১টায় মহাদেবের দুগ্ধ ও জলাভিষেক এবং ১১টা ৫০ মিনিটে পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আয়োজকদের বক্তব্য

অনুষ্ঠান শেষে সনাতন বিদ্যার্থী সংসদের সাবেক সভাপতি সুমন কুমার দাশ বলেন, শ্রাবণ মাসের এই পবিত্র তিথিতে পরমেশ্বর মহাদেবের আরাধনায় অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করায় তিনি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

কেন্দ্রীয় মন্দির কমিটির আহ্বায়ক প্রিয়ান্ত স্বর্ণকার বলেন, অনুষ্ঠানে সনাতনী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের ওপর গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান।

শ্রাবণ মাসের চতুর্থ সোমবার উপলক্ষে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে উৎসবমুখর ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ জবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান ঘিরে ঘটনায় উপাচার্যকে স্মারকলিপি

বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসিতে পাসের হার ৮৮ শতাংশ

সত্য সংবাদের সকল খবর পড়তে ফেসবুকে ফলো করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর