ঢাকা
ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home সারাবিশ্ব ককরোচ জনতা পার্টির আন্দোলনের প্রেক্ষাপটে জিৎের বার্তা, শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে অবস্থান

ককরোচ জনতা পার্টির আন্দোলনের প্রেক্ষাপটে জিৎের বার্তা, শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে অবস্থান

জিৎ ফেসবুক পোস্ট

ডেক্স রিপোর্টঃ

ভারতে চলমান ককরোচ জনতা পার্টির আন্দোলনের প্রেক্ষাপটে NEET-UG ইস্যু নিয়ে মুখ খুলেছেন টলিউড সুপারস্টার জিৎ। গত ২৩ জুলাই ২০২৬ তারিখে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর সংস্কারের দাবি জানান।

ফেসবুক স্ট্যাটাসে যা লিখেছেন জিৎ

পাঠকদের উদ্দেশ্যে জিৎের ফেসবুক স্ট্যাটাসের বাংলা অনুবাদ নিচে হুবহু তুলে ধরা হলো—

NEET ইস্যুটি এখন আর শুধু একটি পরীক্ষার বিষয় নয়—এটি লাখো শিক্ষার্থী এবং তাদের পরিবারের আশা, স্বপ্ন ও আস্থার সঙ্গে জড়িত।
প্রত্যেক যোগ্য শিক্ষার্থীর একটি ন্যায্য, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য ব্যবস্থার অধিকার রয়েছে। যারা এই ঘটনার জন্য দায়ী, তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। পাশাপাশি এমন কার্যকর সংস্কার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর কখনো না ঘটে।
আমাদের শিক্ষার্থীরা সত্য উদ্ঘাটন, ন্যায়বিচার এবং সর্বোপরি এই বিশ্বাস পাওয়ার অধিকার রাখে যে, তাদের কঠোর পরিশ্রমের মূল্য সবসময় ন্যায্যভাবে দেওয়া হবে।
এই ঘটনাকে রাজনৈতিক লাভ-লোকসানের হাতিয়ার না বানিয়ে, বরং দায়িত্বশীলতা, জবাবদিহি এবং দীর্ঘস্থায়ী সংস্কারের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে গ্রহণ করা হোক।

আন্দোলনের প্রেক্ষাপট

উল্লেখ্য, গত ৬ জুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে একটি প্রতিবাদ কর্মসূচির মধ্য দিয়ে ভারতে NEET-UG ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনের সূচনা হয়। পরবর্তীতে প্রশ্নফাঁস, পরীক্ষা বাতিল, জবাবদিহি এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলন দেশজুড়ে বিস্তৃত হয়। একই সময়ে ব্যঙ্গাত্মক পরিচয়ে পরিচিত ককরোচ জনতা পার্টি আন্দোলনটিও ব্যাপক আলোচনায় আসে।

তথ্য সূত্রঃ রয়টার্স

আরও পড়ুনঃ শহীদ রিয়াজ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আমান উল্লাহ আমান

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর