ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home জাতীয় প্রশ্ন ফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা, বিপাকে তিন লাখ প্রার্থী

প্রশ্ন ফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা, বিপাকে তিন লাখ প্রার্থী

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ায় কেন্দ্রের সামনে হতাশ চাকরিপ্রার্থীরা

যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধিঃ

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে পরীক্ষা শুরুর ঠিক আগমুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে চরম অনিশ্চয়তায় পড়েছেন নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা চাকরিপ্রার্থীরা।

পরীক্ষা শুরুর আগেই ছড়ায় ফাঁসের অভিযোগ

পরীক্ষা শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ে। এ নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। পরে পরীক্ষা স্থগিতের খবর ছড়িয়ে পড়লে অনেক পরীক্ষার্থী হতাশা প্রকাশ করেন।

পরীক্ষা দিতে দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে এসেছিলেন চাকরিপ্রার্থীরা। যাতায়াত ও আবাসন সহ নানা খরচ করে ঢাকায় এসে শেষ মুহূর্তে পরীক্ষা দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। তাঁদের অভিযোগ, নিয়োগ পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ আয়োজনের ক্ষেত্রে প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

২৪২ পদের বিপরীতে তিন লাখের বেশি প্রার্থী

যুব উন্নয়ন অধিদপ্তরের ২৪২টি পদের বিপরীতে এই নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল সারা দেশ থেকে আসা তিন লাখেরও বেশি প্রার্থীর। এ জন্য রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। বিপুলসংখ্যক প্রার্থীর অংশগ্রহণে আয়োজিত পরীক্ষা শুরুর আগমুহূর্তে স্থগিত হওয়ায় পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের মধ্যে বাড়ছে হতাশা।

তদন্ত ও স্বচ্ছতার দাবি পরীক্ষার্থীদের

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সত্যতা যাচাই, এর সঙ্গে জড়িতদের শনাক্ত এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন পরীক্ষার্থীরা। তবে তারা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্তের ফলাফল, পরীক্ষা স্থগিতের আনুষ্ঠানিক কারণ এবং নতুন পরীক্ষার তারিখ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন জানিয়েছেন অনেক প্রার্থী। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সুষ্ঠ তদন্ত এবং দ্রুত পরবর্তী সিদ্ধান্ত জানানোই এখন পরীক্ষার্থীদের প্রধান দাবি।

আরও পড়ুনঃ মোরেলগঞ্জে চালু হলো পাথুরিয়া পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্র

সর্দি-কাশির সময়ে শিশুকে কলা বা ডাবের পানি খাওয়ালে ঠান্ডা লাগবে, ধারনাটি কতটা সঠিক?

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর