ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home রাজনীতি বহিষ্কারাদেশ প্রত্যাহার, যুবদলে পুনর্বহাল খায়রুল ইসলাম সজীব

বহিষ্কারাদেশ প্রত্যাহার, যুবদলে পুনর্বহাল খায়রুল ইসলাম সজীব

যুবদলে পুনর্বহাল খায়রুল ইসলাম সজীবের বহিষ্কার প্রত্যাহারের প্রেস বিজ্ঞপ্তি

নারায়নগঞ্জ জেলা প্রতিনিধিঃ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবকে পুনর্বহাল করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্যাডে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে এর আগে খায়রুল ইসলাম সজীবকে প্রাথমিক সদস্যপদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে নিজ পদে পুনর্বহাল করা হয়েছে।

সভাপতি-সাধারণ সম্পাদক কার্যকর করেছেন সিদ্ধান্ত

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। এ বিষয়ে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে খায়রুল ইসলাম সজীবকে যুবদল থেকে বহিষ্কারের খবর প্রকাশিত হয়েছিল।

আরও পড়ুনঃ যশোরে ডেঙ্গু প্রতিরোধে বিএনপির লিফলেট বিতরণ

মিরসরাইয়ে বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচনে শতভাগ ভোটারের ভোট প্রদান

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর