ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home অন্যান্য...শিক্ষা ৫ আগস্ট উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির নির্দেশ

৫ আগস্ট উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচির প্রতীকী ছবি

ডেক্স রিপোর্টঃ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দিবসটি যথাযথভাবে উদযাপনের অংশ হিসেবে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি আলোচনা সভার আয়োজন করতে বলা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি আয়োজন করতে হবে। এর মধ্যে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজনের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব ও প্রেক্ষাপট সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ‘অপপ্রচার’ বন্ধের আহ্বান বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের

বিদ্যুৎ বিভাগের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক, সমালোচনার মুখে কয়েক ঘণ্টায় ভাষা পরিবর্তন

সত্য সংবাদের খবর পড়তে ফেসবুকে ফলো করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর