ডেক্স রিপোর্টঃ
নরওয়ের আর্কটিক মেরু অঞ্চলের উত্তর পূর্ব স্বালবারের হিনলোপেনস্ট্রেটেট প্রনালীর কাছে একটি বরফের দ্বিপে ঘুমাচ্ছিল একটি মেরু ভালুক। তার নিকট দিয়েই লমফজর্ডেন নামক সরু খাঁড়ি দিয়ে যাচ্ছিল একটি জাহাজ। দূর থেকে জাহাজের কয়েকজন নাবিক এবং ক্র দেখতে পেলেন শ্বেত ভালুকটিকে। ভালুকটি নড়াচড়া করলে কেমন দেখায় সেটা দেখার লোভ সামলাতে না পেরে দায়িত্বরত কেউ একজন প্রচন্ড শব্দে বাজিয়ে ফেললেন হর্ন। আর তাতেই ঘুমে ভেঙ্গে পালিয়ে গেল ভালুকটা।
স্বালবারের পরিবেশ সুরক্ষা আইন (Svalbard Environmental Protection Act) অনুযায়ী ১৯৭২ সাল থেকে ওই এলাকায় বিলুপ্তপ্রায় মেরু ভালুকেরা সুরক্ষিত প্রজাতি হিসাবে রয়েছে। এই আইনে স্বালবারে কোন যৌক্তিক কারন ছাড়া এসব ভালুকদের বিরক্ত করা বা হামলা করা সম্পূর্ন নিষিদ্ধ।
এই আইন অমান্যকারীর শাস্তি হিসাবে হর্ন বাজানো ওই ব্যক্তিকে ৫০ হাজার নরওয়েজিয়ান ক্রোনার (বাংলাদেশি টাকায় প্রায় ৬-৭ লাখ টাকা) জরিমানা করে গভর্নরের কার্যালয়। আইনের প্রতি সম্মান দেখিয়ে অভিযুক্ত ব্যক্তিও ধার্যকৃত জরিমান পরিশোধ করতে সম্মত হন। জানা যায়, মানুষের কৌতুহল নিবারনের জন্য বা কোন উপযুক্ত কারন ছাড়া এই বিপন্ন প্রায় প্রানীদের স্বাভাবিক জীবন যাপনে কোন প্রকার বাধা যাতে না আসে এটা নিশ্চিত করতেই নরওয়ে সরকার এই শাস্তির বিধান করেছে।
আরও পড়ুনঃ কিশোরগঞ্জে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১
