বিশেষ প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোর্শেদুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পুষনা মোতাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোর্শেদুল ইসলাম ওই এলাকার বাসিন্দা।
যেভাবে ঘটে দুর্ঘটনা
পুলিশ ও ভুক্তভোগীর স্বজনের সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরের দিকে শিশুটি তার নানির বাড়িতে একা খেলছিল। এ সময় মোর্শেদুল ইসলাম তাকে একা পেয়ে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টা চালায়। এতে শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মোর্শেদুলকে আটক করে। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
আরও পড়ুনঃ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও, দুই তরুণ কারাগারে
ভ্যান হারানো কিশোর রেজোয়ানের পাশে দাঁড়াল সৈয়দপুর উপজেলা প্রশাসন
