ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক নীলফামারীতে যুবদের ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত

নীলফামারীতে যুবদের ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত

নীলফামারীতে যুব সচেতনতামূলক সভায় সামাজিক কর্মকাণ্ড ও জেন্ডার সমতা নিয়ে আলোচনা

বিশেষ প্রতিনিধিঃ

যুবদের ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং নতুন উদ্যোগ গ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নীলফামারীতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) দুপুরে শহরের উন্নয়ন সংস্থা ইউএসএসের মিলনায়তনে স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি, জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের সহায়তায় সভাটির আয়োজন করে নতুন অনুপ্রেরণা যুব অ্যাসোসিয়েশন। সভায় প্রায় ৩০ জন স্থানীয় যুবক যুবতী অংশগ্রহণ করেন।

সংগঠনটির সভাপতি ছবি রানী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউএসএসের নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায়। সভায় বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক সত্যেন্দ্র নাথ রায়, দোস্ত এইড বাংলাদেশের কর্মকর্তা আব্দুল জব্বার এবং নীলফামারী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম।

আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সমাজে কাঙ্ক্ষিত ও স্থায়ী পরিবর্তন আনা সম্ভব। পড়াশোনার পাশাপাশি তরুণেরা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হলে সমাজের বিভিন্ন অসংগতি দূর করতে ভূমিকা রাখতে পারবেন। বক্তারা আরও বলেন, বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধ, জেন্ডার বৈষম্য দূরীকরণ এবং তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যমে যুবরা নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে পারেন। একই সঙ্গে এসব উদ্যোগ সমাজেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুনঃ মিরসরাইয়ে মেডিকেল ক্যাম্পে অর্ধশত রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ডোমারে সীরাত ও দোয়া মাহফিলে হামলার অভিযোগে অভিযুক্তদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর