মনোহরদি প্রতিনিধি:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুলকে মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই দায়িত্ব দেওয়া হয়।
আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে থাকবেন যেসব ভূমিকায়
প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত দুই জেলায় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারকি করবেন। একই সঙ্গে জেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার দায়িত্বও পালন করবেন তিনি। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জেলা পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের এসব কার্যক্রমে সম্পৃক্ত থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ায় মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে স্বাস্থ্যমন্ত্রীর তদারকি ও পরামর্শ আরও কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুনঃ মিরসরাইয়ে মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় ১১ দিন পর মৃত্যু জাহাঙ্গীরের
